কলেজ শিক্ষার্থীদের জন্য গুগলের বিরাট উপহার: ১ বছরের জন্য বিনামূল্যে মিলছে ‘AI Plus’ ও ৪ শত জিবি স্টোরেজ!

কলেজ শিক্ষার্থীদের জন্য গুগলের বিরাট উপহার: ১ বছরের জন্য বিনামূল্যে মিলছে ‘AI Plus’ ও ৪ শত জিবি স্টোরেজ!

শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার কাজকে আরও সহজ ও গতিশীল করতে এক অভাবনীয় উদ্যোগ নিয়েছে টেক জায়ান্ট গুগল। সম্প্রতি কলেজ পড়ুয়াদের জন্য এক বছরের সম্পূর্ণ বিনামূল্যে ‘গুগল এআই প্লাস (Google AI Plus)’ সাবস্ক্রিপশন দেওয়ার ঘোষণা করেছে সংস্থাটি। এই অফারের ফলে শিক্ষার্থীরা কোনো খরচ ছাড়াই জেমিনির অ্যাডভান্সড ফিচারগুলো ব্যবহার করার সুযোগ পাবেন।

কী কী সুবিধা থাকছে এই অফারে?

  • Gemini Advanced ও অতিরিক্ত স্টোরেজ: শিক্ষার্থীরা ১ বছরের জন্য বিনামূল্যে জেমিনি অমনি ব্যবহারের সুবিধা পাবেন। এতে থাকছে দ্বিগুণ ইউসেজ লিমিট (Usage limit) এবং ৪০০ জিবি (400 GB) ফ্রি ক্লাউড স্টোরেজ।
  • ইউটিউব প্রিমিয়ামে ৭০% ছাড়: পড়াশোনার পাশাপাশি বিনোদনের কথা মাথায় রেখে গুগল নিয়ে এসেছে ‘গুগল এআই প্রো’ ও ‘ইউটিউব প্রিমিয়াম’-এর একটি বিশেষ বান্ডেল। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রায় ৭০% পর্যন্ত ছাড়ে কোনো বিজ্ঞাপন ছাড়াই ভিডিও ও মিউজিক স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।

শিক্ষার্থীদের জন্য নতুন যেসব ফিচার যুক্ত হচ্ছে: ১. স্টুডেন্ট হাব (Student Hub): গুগল সার্চ ও জেমিনিতে একটি নির্দিষ্ট হাব থাকবে, যেখানে শিক্ষার্থীরা তাদের সমস্ত লার্নিং টুলস এবং পড়াশোনার বিষয়গুলো গুছিয়ে রাখতে পারবেন। ২. স্মার্ট স্টাডি নোটবুক (Study Notebook): এই ফিচারের মাধ্যমে এআই মডেলটি নিজে থেকেই বুঝে নেবে কোন শিক্ষার্থীর কোথায় সমস্যা হচ্ছে এবং সে অনুযায়ী একটি কাস্টমাইজড ‘স্টাডি প্ল্যান’ তৈরি করে দেবে। ৩. ভয়েস রিসার্চ ও জেমিনি লাইভ (Gemini Live): যাতায়াতের সময় বা যেকোনো মুহূর্তে ভয়েস কমান্ডের মাধ্যমে শিক্ষার্থীরা গভীর গবেষণা রিপোর্ট তৈরি করতে পারবেন এবং এআই-এর সাথে সে বিষয়ে আলোচনা করতে পারবেন। ৪. ইন্টারেক্টিভ লার্নিং ও : জটিল বিষয় সহজে বোঝার জন্য গুগল সার্চে যুক্ত হচ্ছে ইন্টারেক্টিভ ভিজ্যুয়াল। পাশাপাশি পরীক্ষার প্রস্তুতির জন্য থাকছে প্র্যাকটিস ের সুবিধা এবং গুগল লেন্সের মাধ্যমে স্টেপ-বাই-স্টেপ গাইডেন্স।

⚙️ কীভাবে আবেদন করবেন?

১. আপনার ব্রাউজার থেকে Google AI-এর অফিসিয়াল পেজে যান। ২. ‘No Cost Student Plan’ অপশনটিতে ক্লিক করুন। ৩. আপনার পছন্দমতো প্ল্যান সিলেক্ট করার পর স্ক্রিনে একটি ফর্ম আসবে। ৪. ফর্মে প্রয়োজনীয় সমস্ত তথ্য (শিক্ষার্থী সংক্রান্ত তথ্য) সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন।

প্রযুক্তিবিদদের মতে, গুগলের এই উদ্যোগটি শিক্ষার্থীদের একাডেমিক প্রজেক্ট ও দৈনন্দিন পড়াশোনার ধরণকে আমূল বদলে দেবে এবং তাদের শিক্ষাজীবনকে আরও আধুনিক করে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *