নয় বছর নিখুঁত পরিষেবার পর হঠাৎ চাকরি গায়েব! কলকাতা পুরসভার সামনে আন্দোলন

নয় বছর নিখুঁত পরিষেবার পর হঠাৎ চাকরি গায়েব! কলকাতা পুরসভার সামনে আন্দোলন

উৎসবের মরশুমের মুখেই চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন কলকাতা পুরসভার প্রাথমিক স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকারা। ন’বছর নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব সামলানোর পরও তাঁদের চুক্তি রিনিউ না করার অভিযোগ উঠে এসেছে। দীর্ঘ চার মাস ধরে বেতন না পেয়ে এবং আচমকা এই সিদ্ধান্তে ৮০ জনেরও বেশি শিক্ষক কর্মহীন হয়ে পড়েছেন। বকেয়া বেতন ও চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার পুরসভার সামনে অবস্থান-বিক্ষোভে বসেন এই বঞ্ছিত শিক্ষকেরা। দীর্ঘ দিন একই বেতনে কাজ করার পর কেন তাঁদের আচমকা বাতিল করা হলো, সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে তাঁরা শেষ পর্যন্ত আইনি পদক্ষেপের পথ বেছে নেবেন বলে চরম হুঁশিয়ারি জারি করেছেন।

অন্য দিকে সমগ্র বিষয়টি ঘিরে জটিল আইনি সংঘাত তৈরি হয়েছে। পুরসভা সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল জমানায় এই শিক্ষকদের ‘নন-টিচিং স্টাফ’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আর এই তকমার কারণেই তাঁদের চুক্তি নবীকরণ স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে। অতীতে ফাইল পাঠালেও তা বাস্তবায়িত হয়নি এবং সরকার বদলের পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে ক্ষুব্ধ শিক্ষকেরা। ন’বছর পরিষেবা দেওয়ার পর তাঁদের আইনি মর্যাদা নিয়ে পুরসভার এই অবস্থান শিক্ষক সমাজে তীব্র ক্ষোভ তৈরি করেছে। ফলে একদিকে শিক্ষকদের জীবিকা হারানোর তীব্র যন্ত্রণা, আর অন্যদিকে পুরসভার আইনি জট—এই দুইয়ের টানাপড়েনে পরিস্থিতি ক্রমাগত আরও জটপাকিয়ে উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *