সিএএ নিয়মে বড় বদল: এবার থেকে জেলাশাসকরাই সরাসরি দেবেন ভারতীয় নাগরিকত্ব!

সিএএ নিয়মে বড় বদল: এবার থেকে জেলাশাসকরাই সরাসরি দেবেন ভারতীয় নাগরিকত্ব!

সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) কার্যকর করার প্রক্রিয়ায় গতি আনতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দীর্ঘ প্রতীক্ষার পর ‘Citizenship (Third Amendment) Rules, 2026’ বিজ্ঞপ্তির মাধ্যমে নাগরিকত্ব বিধি, ২০০৯ সংশোধন করা হয়েছে। নতুন এই বিজ্ঞপ্তির ফলে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, আসাম, ত্রিপুরা (আদিবাসী এলাকা ছাড়া) এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখের জেলাশাসকদের (District Magistrate) হাতে সরাসরি নাগরিকত্বের আবেদন গ্রহণ, যাচাই এবং নিষ্পত্তির চূড়ান্ত ক্ষমতা প্রদান করা হয়েছে।

কারা পাবেন এই সুবিধা? বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন ও পার্সি সম্প্রদায়ের অমুসলিম সংখ্যালঘুরা নির্দিষ্ট যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। আবেদনকারী যাবতীয় শর্ত পূরণ করছেন কি না এবং তিনি উপযুক্ত কি না, জেলাশাসক সে বিষয়ে সন্তুষ্ট হলে সরাসরি ভারতীয় নাগরিকত্বের অনুমোদন দেবেন।

পুরানো বনাম নতুন ব্যবস্থা ইতোপূর্বে এই ক্ষমতা নির্ধারিত ‘এমপাওয়ারড কমিটি’ এবং ‘ডিস্ট্রিক্ট-লেভেল কমিটি’-র এখতিয়ারে ছিল। নতুন নিয়ম অনুযায়ী, এই কমিটিগুলোর কাছে জমে থাকা সমস্ত মুলতবি (pending) আবেদন অবিলম্বে সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে লালফিতার জটিলতা দূর হবে এবং নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া অনেক সহজ ও দ্রুত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *