শাড়ি পরে অশুভ নজর কাটানোর অজুহাতে ঘরে ঢুকেই তরুণীকে যৌ*ন নিগ্রহ, পুলিশের জালে যুবক

শাড়ি পরে অশুভ নজর কাটানোর অজুহাতে ঘরে ঢুকেই তরুণীকে যৌ*ন নিগ্রহ, পুলিশের জালে যুবক

মুম্বইয়ের পাওয়াই এলাকায় ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনায় স্তব্ধ স্থানীয় বাসিন্দারা। গত ১৮ অগস্ট ‘অশুভ নজর’ কাটানোর বাহানায় শাড়ি পরে রূপান্তরকামী সেজে এক বাড়িতে প্রবেশ করে ২৮ বছর বয়সি অনিল শেষরাও শিন্ডে। প্রতারণার কৌশল হিসেবে মহিলা ছদ্মবেশ ধারণ করায় গৃহকর্ত্রী প্রথমে কোনো সন্দেহ করেননি। তবে ঘরে ঢোকার পরপরই সরাসরি শোওয়ার ঘরে গিয়ে ওই তরুণীকে তীব্র ভয় দেখিয়ে শারীরিক ও যৌন নিগ্রহ করে অভিযুক্ত। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে ভুক্তভোগী নারী দ্রুত পাওয়াই থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।

তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পান যে শাড়ি পরা ওই ব্যক্তি নিগ্রহের পর একটি অটোরিকশায় চড়ে চম্পট দেয়। গাড়ির গতিপথ অনুসরণ করে ঠাণের খারগাঁও এলাকার একটি বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে অভিযুক্ত অনিল পূর্বেও ভিক্ষুকসহ বিভিন্ন ছদ্মবেশ ধরে অপরাধ সংঘটিত করত। তার বিরুদ্ধে পাওয়াই থানায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পর অপরিচিত কাউকে যাচাই না করে বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্য সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *