দাঁড়িয়ে থাকা বাসেই ভয়ঙ্কর বিপদ! অটোমেটিক দরজায় আটকে গেল ৭ বছরের শিশুর গলা, তারপর…

দাঁড়িয়ে থাকা বাসেই ভয়ঙ্কর বিপদ! অটোমেটিক দরজায় আটকে গেল ৭ বছরের শিশুর গলা, তারপর…

গুজরাটের ভদোদরায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল সাত বছরের শিশু দিব্যেশ রাঠওয়া। গ্যারাজে দাঁড়িয়ে থাকা একটি বাসের হাইড্রলিক দরজায় গলা আটকে গিয়ে এই মর্মান্তিক পরিণতি ঘটে তার। শিশুটির বাবা-মা ওই গ্যারাজের পিছনের একটি ঘরে থাকেন এবং পেশায় তাঁরা শ্রমিক। বুধবার সন্ধ্যায় খেলাধুলার সময় শিশুটি হঠাৎই গ্যারাজে দাঁড়িয়ে থাকা বাসের ভেতরে ঢুকে পড়ে। সেই সময় আকস্মিকভাবে বাসের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যায় এবং তার মধ্যে শিশুটির গলা আটকে মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।

দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং গ্যারাজে বাসটির দরজায় শিশুটিকে আটকে থাকতে দেখেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গ্যারাজের দুই কর্মী তড়িঘড়ি বাসের দরজা জোর করে খুলে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কীভাবে দাঁড়িয়ে থাকা বাসের হাইড্রলিক দরজা নিজে থেকে বন্ধ হলো এবং সুরক্ষার কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *