পেলেট গানে আহত ছাত্রের FIR নিতে গড়িমসি দিল্লি পুলিশের! থানায় ধরনায় বসে পড়লেন রাহুল গান্ধী

দিল্লি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সোজা পার্লামেন্ট স্ট্রিট থানায় ধরনায় বসলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ২০ জুলাই ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান চলাকালীন নিরাপত্তারক্ষীদের ছররা বন্দুক বা পেলেট গানের আঘাতে সাহিল লোচভ নামে এক পড়ুয়া আহত হন বলে অভিযোগ। ভুক্তভোগী ওই ছাত্র ঘটনার পর একাধিকবার অভিযোগ জানাতে চাইলেও দিল্লি পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ রাহুলের। শুক্রবার সাহিলকে সঙ্গে নিয়ে থানায় পৌঁছান বিরোধী দলনেতা। ডিসিপির সাথে দেখা করে এফআইআর দায়েরের দাবিতে অনড় থেকে তিনি থানা চত্বরেই ধরনায় বসে পড়েন।
উল্লেখ্য, ওইদিনের ঘটনায় পেলেট গান ব্যবহারের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে দিল্লি পুলিশ। তবে রাহুল গান্ধীর দাবি, সেদিন নিরাপত্তারক্ষীদের ছররা বন্দুকের গুলিতে সাহিলসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দায় ঠেলাঠেলি চলছে সংশ্লিষ্ট প্রশাসনিক মহলে। পুলিশের এই ভূমিকা ও অভিযোগ গ্রহণে অনীহার প্রতিবাদেই রাহুল গান্ধী সরব হয়েছেন।
Delhi: Lok Sabha LoP Rahul Gandhi at the DCP Office at Parliament Street Police Station.
— ANI (@ANI) August 21, 2026
He is here with Sahil Lochav, who suffered pellet gun injuries during the Jantar Mantar students' protest last month. Rahul Gandhi is insisting that an FIR be registered on Lochav's… pic.twitter.com/9ZCRtYCvUG