ফেসবুকে উস্কানিমূলক পোস্ট! পুলিশের জালে তৃণমূল নেতা

ফেসবুকে উস্কানিমূলক পোস্ট! পুলিশের জালে তৃণমূল নেতা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত ও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেপ্তার হয়েছেন স্থানীয় তৃণমূল নেতা সানাউল্লা খান। ধৃত ব্যক্তি তমলুক শহর তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্ট করার পর তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে সাইবার ক্রাইম থানা ও তমলুক থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে শহরের হাসপাতাল মোড় এলাকা থেকে গতকাল গভীর রাতে তাকে আটক করে।

গ্রেপ্তারের পর এই ঘটনার পেছনে অন্য কারও প্ররোচনা বা ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। সাইবার ক্রাইম থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আজ শুক্রবার তাকে পূর্ব মেদিনীপুর জেলার সিজেএম আদালতে পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার পেছনে থাকা সত্য প্রকাশ ও মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে আদালতে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *