আরজি কর মামলায় স্বস্তি পেলেও জেলই ঠিকানা সঞ্জীবের, নেপথ্যে কোন নতুন মামলা
August 22, 20265:03 am

আরজি কর কাণ্ডে তড়িঘড়ি দেহ সৎকার ও প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হওয়া জলহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে জোড়া মামলায় জামিন দিল ব্যারাকপুর মহকুমা আদালত। তবে স্বস্তি মিললেও আপাতত জেলেই থাকতে হচ্ছে তাঁকে। খড়দহ থানায় দায়ের হওয়া একটি পৃথক তোলাবাজির মামলায় বিচারক তাঁকে ৮ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার মারধরের শিকার হন সঞ্জীব। হামলায় চোখের গুরুতর আঘাতের কারণে অস্ত্রোপচার করাতে হওয়ায় শুক্রবার চোখে ব্যান্ডেজ নিয়েই হাজির হন তিনি। আরজি কর সংক্রান্ত মূল মামলায় স্বস্তি পেলেও পুরনো তোলাবাজির মামলায় তিনি আটক রইলেন। অন্যদিকে, শনিবার এই একই কাণ্ডে জলহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে আদালতে হাজির করানো হবে।