‘২০০ কোটি হাতছাড়া নয়!’ তৃতীয় নারীর এন্ট্রিতে গোবিন্দকে ধরে রাখতে বড় সিদ্ধান্ত সুনীতার

‘২০০ কোটি হাতছাড়া নয়!’ তৃতীয় নারীর এন্ট্রিতে গোবিন্দকে ধরে রাখতে বড় সিদ্ধান্ত সুনীতার

বলিউড অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে বিনোদন অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে আলাদা থাকলেও সম্প্রতি আইনি জটিলতা ও তৃতীয় ব্যক্তির উপস্থিতির গুঞ্জনে বিষয়টি আবার চর্চায় এসেছে।

সম্প্রতি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দের একটি ভিডিও ভাইরাল হয়। গুঞ্জন ওঠে, নতুন ছবির এই সহ-অভিনেত্রীর সঙ্গেই নতুন করে সংসার বাঁধার পরিকল্পনা করছেন অভিনেতা। এই খবর প্রকাশ্যে আসতেই নিজের অবস্থান স্পষ্ট করেন সুনীতা। তিনি জানান, গোবিন্দ যাতে অন্য কারও সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে না পারেন, সেই কারণেই তিনি আগের বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন। গোবিন্দকে নিজের জীবনে ধরে রাখাই তাঁর মূল উদ্দেশ্য।

সুনীতার এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন রাখী সবন্ত। তিনি সুনীতাকে পরামর্শ দিয়ে বলেন, গোবিন্দের প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তির ওপর তাঁর পূর্ণ অধিকার রয়েছে। কোনো তৃতীয় ব্যক্তি এসে যেন সেই অধিকার বা সম্পত্তি কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সুনীতাকে সতর্ক থাকার আহ্বান জানান রাখী।

তবে এসব গুঞ্জন ও নেতিবাচক মন্তব্য ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন গোবিন্দ। সম্পূর্ণ বিষয় না জেনে কাউকে নিয়ে এভাবে ট্রোল বা নেতিবাচক চর্চা না করার অনুরোধ জানিয়েছেন এই অভিনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *