চিনের বাড়াবাড়িতে চরম বিপদের আশঙ্কা, যুদ্ধের জন্য তৈরি থাকার কড়া বার্তা প্রাক্তন সেনাপ্রধানের

চিনের বাড়াবাড়িতে চরম বিপদের আশঙ্কা, যুদ্ধের জন্য তৈরি থাকার কড়া বার্তা প্রাক্তন সেনাপ্রধানের

ভারতের নিরাপত্তা ইস্যুতে প্রতিবেশী দেশকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করলেন দেশের প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানে। তাঁর মতে, আগামী দিনে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চলেছে চিন। পাকিস্তান সীমান্ত নিয়ে প্রতিনিয়ত চাপ তৈরি করলেও দূরদর্শী দৃষ্টিভঙ্গি থেকে বেজিংই দেশের মূল চ্যালেঞ্জ। নারাভানে স্পষ্ট জানান, দুই প্রতিবেশী দেশের সঙ্গেই ভারত একাধিকবার যুদ্ধে জড়িয়েছে এবং দীর্ঘ সীমান্ত বিবাদ অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা সুসংহত রাখতে ‘শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন’ নীতির উপর জোর দিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের বই প্রকাশ অনুষ্ঠানে সেনা প্রধানের মেয়াদে গালওয়ান সংঘাতের অভিজ্ঞতার কথা স্মরণ করান তিনি। নারাভানে জানান, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিক থেকে চিনের সঙ্গে ভারতের প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। তবে সমস্যা সমাধানের জন্য সর্বদা শক্তি প্রয়োগ না করে সংলাপ ও কূটনৈতিক আলোচনাকে প্রথম উপায় হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, কূটনৈতিক পথ খোলা রাখার পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ প্রতিহত করতে ভারতের সামরিক প্রস্তুতিতে কোনো রকম ফাঁক রাখা চলবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *