পরিকাঠামো ছাড়া নতুন নীতি নয়! CBSE ও কেন্দ্রকে স্পষ্ট রূপরেখা তৈরির নির্দেশ শীর্ষ আদালতের

পরিকাঠামো ছাড়া নতুন নীতি নয়! CBSE ও কেন্দ্রকে স্পষ্ট রূপরেখা তৈরির নির্দেশ শীর্ষ আদালতের

সিবিএসই (CBSE)-র নতুন ত্রিভাষা নীতি নিয়ে চলা আইনি মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বেঞ্চ জানায়, কোনো নীতি তৈরি করা ভুল না হলেও পর্যাপ্ত পরিকাঠামো ছাড়া তা বাস্তবায়ন করা অনুচিত।

শুনানিকালে ইংরেজিকে ‘নন-নেটিভ’ বা ‘অ-স্থানীয়’ ভাষা হিসেবে চিহ্নিত করার বিরোধিতা করেন বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি স্মরণ করিয়ে দেন, ভারতে বহু রাজ্যের সরকারি কাজ এবং আদালত ও কেন্দ্র সরকারের নথিপত্র ইংরেজিতেই পরিচালিত হয়। ‘নেটিভ’ শব্দটিতে ঔপনিবেশিক ভাবধারা রয়েছে উল্লেখ করে তিনি ‘ইন্ডিজেনাস’ (দেশীয়) শব্দ ব্যবহারের প্রস্তাব দেন।

আবেদনকারীর আইনজীবী জানান, এই নতুন সিদ্ধান্তের ফলে প্রায় ৩০ লক্ষ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তাদের মাঝপথে পছন্দের ভাষা পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছে। শীর্ষ আদালত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের শিথিলতা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলে। এছাড়া, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে তিনটি ভাষা পড়ার বাধ্যবাধকতা শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বেঞ্চ।

একই সাথে, তালিকাভুক্ত ২৩টি ভাষা শেখানোর জন্য সব স্কুলে উপযুক্ত শিক্ষক ও পাঠ্যবই আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। কেন্দ্র, সিবিএসই ও শিক্ষাবিদদের সমন্বয়ে একটি স্পষ্ট রোডম্যাপ বা পরিকল্পনা তৈরি করে আগামী দিনে পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *