দিল্লিতে উত্তপ্ত যন্তর মন্তর, ‘রিজার্ভেশন হটাও’ আন্দোলনকারীদের আটক করল পুলিশ

দিল্লিতে উত্তপ্ত যন্তর মন্তর, ‘রিজার্ভেশন হটাও’ আন্দোলনকারীদের আটক করল পুলিশ

সোশ্যাল মিডিয়ার ডাক সাড়া দিয়ে রাজধানী দিল্লিতে রাজপথে আছড়ে পড়ল সংরক্ষণবিরোধী তীব্র ক্ষোভ। ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত সুবিশাল প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর চত্বর। মূলত শিক্ষা, চাকরি ও সরকারি সুযোগ-সুবিধার ক্ষেত্রে জাতভিত্তিক সংরক্ষণের পরিবর্তে পরিবারের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করার দাবিতে এই আন্দোলনের সূত্রপাত হয়। শুক্রবার হাজার হাজার মানুষ হাতে ব্যানার, পোস্টার ও পতাকা নিয়ে রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ গ্রহণ করে দিল্লি প্রশাসন। পুলিশ সুত্রে জানানো হয়েছে, যন্তর মন্তরে কোনও জমায়েতের অনুমতি ছিল না, আন্দোলনকারীদের জন্য বিকাল ৪টে পর্যন্ত সর্বাধিক ৫০০ জনের উপস্থিতিতে রামলীলা ময়দানে শর্তসাপেক্ষে কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছিল। সেই শর্ত লঙ্ঘন করে বিক্ষোভকারীরা যন্তর মন্তরে পৌঁছতেই পুলিশ তাঁদের বাধা দেয় এবং এলাকা থেকে জোরপূর্বক সরিয়ে প্রিভেন্টিভ ডিটেনশনে নেয়। ইনস্টাগ্রামের একটি জনপ্রিয় পেজ থেকে ছড়ানো এই ভার্চুয়াল আহ্বানের প্রভাব জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *