পেনশনারদের বড় দাবি: পরিবর্তন হতে পারে অষ্টম বেতন কমিশনের ‘টার্মস অফ রেফারেন্স’?

পেনশনারদের বড় দাবি: পরিবর্তন হতে পারে অষ্টম বেতন কমিশনের ‘টার্মস অফ রেফারেন্স’?

১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও পারিবারিক পেনশন পুনর্বিবেচনার দাবিতে সরব হয়েছে ‘ভারত পেনশনার সমাজ’ (BPS) এবং ‘অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন’ (AIDEF)। কেন্দ্র সরকারের কাছে অষ্টম বেতন কমিশনের ‘টার্মস অফ রেফারেন্স’ (ToR) বা কার্যপরিধি সংশোধনের আবেদন জানিয়েছে এই সংগঠনগুলো। একই সাথে ‘নন-কন্ট্রিবিউটরি পেনশন স্কিম’-এর খরচ সংক্রান্ত উল্লেখ বাদ দিয়ে পেনশনকে কেবল সরকারি ব্যয় নয়, বরং অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা হিসেবে দেখার দাবি উঠেছে।

ইতিহাস বলছে বেতন কমিশনের ToR পরিবর্তন করা সম্পূর্ণ সম্ভব। এর আগে ৫ম বেতন কমিশনে চারবার, ৬ষ্ঠ বেতন কমিশনে দু’বার এবং ৭ম বেতন কমিশনে সময়সীমা বাড়াতে সংশোধন আনা হয়েছিল। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের রাজনৈতিক ও নীতিগত সদিচ্ছার ওপর। BPS ও AIDEF-এর আবেদনের ওপর কেন্দ্র কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে প্রবীণ পেনশনাররা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *