নন্দলাল বসুর লোগো ভাঙা চক্রান্ত! বিস্ফোরক শমীক

নন্দলাল বসুর লোগো ভাঙা চক্রান্ত! বিস্ফোরক শমীক

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসুর তৈরি লোগো ভেঙে ফেলার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপির নাম জড়াতেই কড়া প্রতিক্রিয়া জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সল্টলেকে দলীয় কার্যালয়ের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্টভাবে দাবি করেন, এবিভিপি কোনো পরিকল্পিত চক্রান্তের শিকার হয়েছে। তাঁর মতে, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই সংগঠনের পক্ষে এমন গর্হিত কাজ করা কখনোই সম্ভব নয়। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে গোলমালের সময় দলের বিধায়কের উপস্থিতি প্রসঙ্গে জানান, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে পরিস্থিতি দেখতে সেখানে থাকার পূর্ণ অধিকার তাঁদের রয়েছে।

অন্যদিকে, কলকাতার এই উত্তাপ ছড়িয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের কলেজগুলোতেও, যেখানে নতুন করে গোলমাল শুরু হয়েছে। ঠিক এই আবহেই সম্প্রতি ‘বন্দে মাতরম’ গান নিয়ে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের করা বিতরকীত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন শমীক। তিনি কড়া ভাষায় তোপ দেগে জানান, ইতিহাসের এক বিতর্কিত চরিত্রের বংশধর হওয়ার কারণেই অভিনেত্রীর মুখ থেকে এমন মন্তব্য আসা স্বাভাবিক। আপাতত যাদবপুরকাণ্ড ও জাতীয় ইস্যু মিলিয়ে বঙ্গ রাজনীতির পারদ ক্রমাগত ঊর্ধ্বমুখী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *