আইনের চাকা ঘুরবে দ্রুত, তিন বছরের মধ্যেই সুপ্রিম কোর্ট পর্যন্ত মিলবে বিচার! শাহের বড় ঘোষণা

আইনের চাকা ঘুরবে দ্রুত, তিন বছরের মধ্যেই সুপ্রিম কোর্ট পর্যন্ত মিলবে বিচার! শাহের বড় ঘোষণা

শিলিগুড়িতে দেশের নতুন ফৌজদারি আইন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে গিয়ে এক তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুরনো বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতার কথা উল্লেখ করে তিনি জানান, এখন আর ‘তারিখের পর তারিখ’ পাওয়ার দিন শেষ। নতুন ন্যায় সংহিতায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে পুলিশি তদন্তের গতি ও মান যেমন বাড়বে, তেমনই হ্রাস পাবে সময়ও। আগামী দুই বছরের মধ্যে বাংলায় এফআইআর দায়ের হলে সর্বোচ্চ তিন বছরের মধ্যে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার প্রক্রিয়া নিষ্পত্তির বড় আশ্বাস দেন তিনি।

নারী ও শিশু সুরক্ষায় জোর দেওয়ার পাশাপাশি জ়িরো এফআইআর এবং ই-এফআইআরের সুফলের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ব্যবস্থার ফলে বাইরে কর্মরত সাধারণ মানুষ, ব্যাঙ্ক প্রতারণার শিকার ও শিক্ষার্থীরা দ্রুত আইনি সুবিধা পাবেন। ‘টেকনোলজি, ট্রান্সপারেন্সি এবং টাইমলাইন’—এই তিন ‘T’-এর ওপর ভিত্তি করে পুরো বিচার ব্যবস্থা বদলে ফেলা হচ্ছে বলে শাহ দাবি করেন। তিনি আরও উল্লেখ করেন যে, গুন্ডারাজ ও দুর্নীতি সরিয়ে এখন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *