নিউটাউনে ভোরে চাঞ্চল্য: জনবহুল এলাকায় বাইকের পাশে উদ্ধার যুবকের রক্তাক্ত, মুখ থেঁতলানো দেহ!

নিউটাউনে ভোরে চাঞ্চল্য: জনবহুল এলাকায় বাইকের পাশে উদ্ধার যুবকের রক্তাক্ত, মুখ থেঁতলানো দেহ!

নিউটাউন: ঘনবসতিপূর্ণ নিউটাউনের স্বামীজী নগরে এক যুবকের রক্তাত, মুখ থেঁতলানো দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সৌরভ বিশ্বাস বলে প্রাথমিক সূত্রে খবর। তিনি নিউটাউনের আদর্শ পল্লী এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেলেও, পুলিশ এখনও পর্যন্ত তাঁর পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে।

শনিবার ভোরে স্বামীজী নগর ২ নম্বর গলিতে রাস্তার ধারে একটি বাইকের পাশে বস্তা চাপা দেওয়া অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হলে ইকোপার্ক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের মুখ ভারী কোনো বস্তু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে বলে অনুমান পুলিশের। যুবকের হাতে ও গায়ে বিশেষ কিছু ট্যাটু রয়েছে, যা দেখে শনাক্তকরণের কাজ চলছে।

এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, এক ব্যক্তি কাঁধে করে ওই দেহটি নিয়ে এসে গলির ভেতর ফেলে রেখে চম্পট দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্যত্র যুবককে খুন করার পর দেহ লোপাটের উদ্দেশ্যে এখানে ফেলে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *