৩ লক্ষের মধ্যে সবকটিতেই ফুটো? ৪০ হাজার বিক্রির পর ফ্রান্সে তড়িঘড়ি বড় পদক্ষেপ

৩ লক্ষের মধ্যে সবকটিতেই ফুটো? ৪০ হাজার বিক্রির পর ফ্রান্সে তড়িঘড়ি বড় পদক্ষেপ

ফ্রান্সে কয়েক হাজার ফুটো ও অনিরাপদ কন্ডোম বাজারে ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ল্যাব পরীক্ষায় কন্ডোমগুলোতে সহজেই ছিঁড়ে যাওয়া ও সূক্ষ্ম ফুটো থাকার গুরুতর ত্রুটি ধরা পড়ার পর ফরাসি সরকার তৎক্ষণাৎ ২ লাখ ৬০ হাজার কন্ডোম বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো, বিপজ্জনক এসব কন্ডোমের মধ্যে প্রায় ৪০ হাজার ইউনিট ইতোমধ্যে বিক্রি হয়ে গ্রাহকদের হাতে পৌঁছে গেছে। এই ঘটনায় ফরাসি স্বাস্থ্য সংস্থা যৌথ নির্দেশিকা জারি করে ক্ষতিগ্রস্ত ব্যাচের কন্ডোম ব্যবহারকারীদের অবিলম্বে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছে।

সরকারের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ওষুধের দোকান ছাড়াও অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হওয়া ৩০টিরও বেশি মডেলের কন্ডোম ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে। এসব ব্র্যান্ডের তালিকায় রয়েছে ফরাসি ও জাজল খ্যাতনামা প্রস্তুতকারক সংস্থা। বিক্রি হয়ে যাওয়া কন্ডোমগুলো ব্যবহারের ফলে অনিচ্ছাকৃত গর্ভধারণ এবং বিপজ্জনক যৌনরোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অনতিবিলম্বে গর্ভধারণ পরীক্ষা এবং যৌনরোগের ডাক্তারি পরীক্ষা করানোর জোরালো সুপারিশ জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *