হাওড়া রুটে যাত্রীদের জন্য বড় ধাক্কা, টানা ১০ দিন ব্যাহত হবে রেল পরিষেবা

হাওড়া রুটে যাত্রীদের জন্য বড় ধাক্কা, টানা ১০ দিন ব্যাহত হবে রেল পরিষেবা

হাওড়া ডিভিশনে দুটি পৃথক ট্রাফিক ব্লকের কারণে চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। রেল সূত্রের খবর, ব্যান্ডেল-কাটোয়া শাখার গুপ্তিপাড়া ও জিরাট স্টেশনের মাঝে ২১ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত টানা ১০ দিন দুই ঘণ্টার ট্রাফিক ব্লক থাকবে। পরিকাঠামোগত কাজের জেরে এই নির্দিষ্ট দিনগুলিতে ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকালের সূচিতে পরিবর্তন করা হয়েছে। নির্ধারিত সময়ের পরিবর্তে ট্রেনটি প্রতিদিন কাটোয়া স্টেশন থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।

অন্যদিকের ব্যান্ডেল স্টেশন লিমিটের ১১ ও ১৮ নম্বর লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ২২ অগাস্ট শনিবার সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত টানা ৬ ঘণ্টা ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশেষ ব্লকের কারণে শনিবার হাওড়া-ব্যান্ডেল-কাটোয়া রুটে মোট ৬টি লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে সকালের কাটোয়া-হাওড়া লোকাল, কাটোয়া-ব্যান্ডেল লোকাল এবং দুপুরের হাওড়া-কাটোয়া গ্যালোপিং লোকালসহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। ট্রেন বাতিলের ফলে সপ্তাহান্তে যাত্রীদের চরম হয়রানির আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *