নিয়ম ভেঙে চলছে হোটেল, দেখলেই সিল করার নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার! কাঠগড়ায় মমতা-ফিরহাদ

নিয়ম ভেঙে চলছে হোটেল, দেখলেই সিল করার নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার! কাঠগড়ায় মমতা-ফিরহাদ

কলকাতার হোটেল ও গেস্ট হাউসগুলিতে অগ্নিনির্বাপণ বিধিতে গাফিলতি ও বেআইনি কারবার রুখতে চরম কঠোর অবস্থান নিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শো-কজ বা কারণ দর্শানোর নোটিস না পাঠিয়ে নিয়ম ভাঙা হোটেল সরাসরি গালা দিয়ে সিল করার নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউসে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর মধ্য কলকাতার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মার্ স্ট্রিটে সরেজমিনে পরিদর্শনে যান মন্ত্রী। পরিদর্শনকালে তিনি স্পষ্ট জানান, আবাসিকদের সরানোর জন্য ২৪ ঘণ্টা সময় দিয়ে হোটেল বন্ধ করে দিতে হবে। একই সঙ্গে বছরের পর বছর ধরে চলা এই অনিয়মের দায় চাপিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের প্রশাসনিক ভূমিকা নিয়ে তোপ দাগেন তিনি।

অন্যদিকে, প্রশাসনের হঠাৎ এই কঠোর অভিযানে চরম বিপাকে পড়েছেন চিকিৎসা ও ব্যবসার কাজে বাংলাদেশ থেকে আসা অসংখ্য সাধারণ মানুষ। ঢাকা, চট্টগ্রাম, খুলনা বা বরিশাল থেকে ৫০০-৮০০ টাকায় বুক করে আসা কম বাজেটের দর্শনার্থীরা হোটেল সিল হওয়ায় ঠাঁইহীন হয়ে পেড়েছেন। এই সুযোগে শহরের অন্য প্রান্তের যেমন কসবা, মুকুন্দপুর ও আনন্দপুর এলাকার গেস্ট হাউসগুলি রাতারাতি ভাড়া বাড়িয়ে দেড় থেকে দুই হাজার টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। চরম আর্থিক সংকটে পড়ে ভুক্তভোগীরা এখন কলকাতা পুলিশ ও স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *