নাতির নাম নিয়ে শমীকের কড়া বার্তা, শর্মিলাকে কোন বিষয়ে মুখ না খোলার পরামর্শ দিলেন বিজেপি নেতা?

নাতির নাম নিয়ে শমীকের কড়া বার্তা, শর্মিলাকে কোন বিষয়ে মুখ না খোলার পরামর্শ দিলেন বিজেপি নেতা?

‘বন্দে মাতরম্’ গানের সম্পূর্ণ অংশ পরিবেশনের আইনি প্রস্তাব নিয়ে রাজনৈতিক তরজার মধ্যে প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের একটি মন্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। ধর্মনিরপেক্ষ দেশে গানের পরবর্তী অংশগুলির গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করায় অভিনেত্রীর বিরুদ্ধে সরব হয়েছে পদ্ম শিবির। কঙ্গনা রানাওয়াতের পর এবার রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য শর্মিলাকে নিশানা করে তাঁর নাতির নাম টেনে এনে তীব্র আক্রমণ শানিয়েছেন।

সম্প্রতি গানটি পরিবেশন প্রসঙ্গে শর্মিলা মন্তব্য করেছিলেন যে, এক ঈশ্বরে বিশ্বাসী বহু ধর্মাবলম্বী মানুষের পক্ষে দেবদেবী-কেন্দ্রিক পংক্তিগুলি গ্রহণ করা কঠিন হতে পারে, তাই প্রথম দুটি স্তবকই সর্বজনগ্রাহ্য। এই মন্তব্যের পরই কঙ্গনা রানাওয়াত তাঁকে মানসিকতার ঊর্ধ্বে ওঠার পরামর্শ দেন। এরপর রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যে আক্রমণকারী অতীতে ভারতে এসে মন্দির ধ্বংস করেছিল, সাধারণ মানুষকে হত্যা ও ধর্মান্তরিত করেছিল, সেই একই নাম রয়েছে ওঁর নিজের বাড়িতেও। তিনি নিজের নাতির নাম তৈমুর আলি খান রেখেছেন, তাই ‘বন্দে মাতরম্’ নিয়ে ওঁর যত কম কথা বলা যায়, ততই মঙ্গল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *