মার্কিন শুল্কের হুঁশিয়ারি! বাণিজ্য আলোচনা থেকে সরে দাঁড়াল কানাডা

মার্কিন শুল্কের হুঁশিয়ারি! বাণিজ্য আলোচনা থেকে সরে দাঁড়াল কানাডা

আমেরিকার সঙ্গে চলা দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা থেকে আকস্মিক সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি অভিযোগ করেছেন, আলোচনার চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র যে শর্ত পরিবর্তনের প্রস্তাব দিয়েছে তা সম্পূর্ণ অন্যায্য ও অর্থনৈতিকভাবে ক্ষতিকর। মার্কিন প্রশাসনের এমন গা জোয়ারি মনোভাবের জেরে কানাডা তাৎক্ষণিকভাবে আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং মধ্যস্থতাকারীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে।

কানাডার এই পদক্ষেপে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই নির্দেশ শনিবার থেকেই কার্যকর হচ্ছে। এর পালটা জবাব দিয়ে কানাডার প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তারা ডলারে ডলারে এর হিসেব নেবেন এবং আমেরিকার উপর পালটা শুল্ক আরোপ করবেন। বিশ্লেষকদের মতে, এই শুল্কের বড় কোনো আঘাত কানাডার অর্থনীতিতে না পড়লেও দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কে গভীর ছায়া ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *