দিলীপ ঘোষের খড়গপুর হুংকার, গুন্ডা দমনে বারুইপুর মডেলের দাবাং হুঁশিয়ারি!
August 23, 20261:03 pm

খড়গপুর পুরসভার দলীয় কার্যালয় উদ্বোধন করতে গিয়ে ফের আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গুন্ডা ও মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে বারুইপুর এনকাউন্টারের প্রসঙ্গ টেনে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, খড়গপুরে উৎপাত চালালে ডাল-ভাত খাওয়ার আগে গুলি খেতে হবে। তাঁর স্পষ্ট বার্তা, পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করবে এবং অপরাধীদের দমনে হাত খোলা থাকবে।
পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার তাগিদ দিয়ে দিলীপ ঘোষ জানান, অতীতের মতো পুলিশ ও মাফিয়াদের যৌথ রাজত্ব আর চলতে দেওয়া হবে না। তাঁর দাবি, শহরকে অপরাধমুক্ত রাখতে পুলিশ কড়া পদক্ষেপ করলেই প্রকৃত শান্তি বজায় থাকবে। আসন্ন পুজোর আগেই সমস্ত উপদ্রব ঠেকানোর ঘোষণা করে তিনি বুঝিয়ে দেন, আইনশৃঙ্খলা রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।