প্রতিশোধের ডার্বিতে বাজিমাত! ২২ বছর পর ডুরান্ড জিতে কত কোটি পেল ইস্টবেঙ্গল?

প্রতিশোধের ডার্বিতে বাজিমাত! ২২ বছর পর ডুরান্ড জিতে কত কোটি পেল ইস্টবেঙ্গল?

দীর্ঘ ২২ বছরের শিরোপা খরা কাটিয়ে অবশেষে ডুরান্ড কাপের ট্রফি ঘরে তুলল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। রবিবাসরীয় ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধেই বিপিন সিং ও এডমন্ড লালরিন্দিকার দুর্দান্ত পারফরম্যান্সে চালের আসনে পৌঁছে যায় তারা। মোহনবাগানের পক্ষে একমাত্র গোলটি করেন মনবীর সিং। ম্যাচ শেষে বিজয়ী দল হিসেবে ইস্টবেঙ্গলের হাতে ১ কোটি ২১ লাখ টাকার প্রাইজমানির চেক তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। অন্যদিকে, রানার্স আপ হওয়ায় মোহনবাগান দল পেয়েছে ৬০ লাখ টাকা।

এই ঐতিহাসিক জয়ের ফলে ডুরান্ড ফাইনালের ইতিহাসে মোহনবাগানের বিপক্ষে ব্যবধান বাড়িয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতল লাল-হলুদ শিবির। টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারের তালিকায় নজর কাড়েন ইস্টবেঙ্গলের এডমন্ড লালরিন্দিকা, যিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বল’ অর্জন করেন। এছাড়া মোহনবাগানের বিশাল কাইথ ‘গোল্ডেন গ্লাভস’ এবং নর্থ-ইস্ট ইউনাইটেডের আলাদিন আজারাই ‘গোল্ডেন বুট’ জিতে নেন। ২০০৪ সালের পর প্রথমবার এই খেতাব জয় করায় ক্লাব ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *