কাটমানি ও তোলাবাজি বন্ধে রাজ্য বিজেপির বড় পদক্ষেপ!

কাটমানি ও তোলাবাজি বন্ধে রাজ্য বিজেপির বড় পদক্ষেপ!

তৃণমূল সরকারের দেড় দশকের শাসনে কাটমানি, তোলাবাজি ও সিন্ডিকেট নিয়ে পাহাড়প্রমাণ অভিযোগে অসন্তুষ্ট বঙ্গবাসীর জন্য এবার কড়া পদক্ষেপ নিশ্চিত করেছে রাজ্য বিজেপি। ক্ষমতায় আসার পর থেকেই এই সংস্কৃতি নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ প্রশাসন, যার অংশ হিসেবে চালু হয়েছে একাধিক বিশেষ টোল-ফ্রি নম্বর। রাজ্যবাসীর সুরক্ষায় এবং স্বচ্ছতা বজায় রাখতে এই হেল্পলাইন নম্বরগুলো ব্যাপকভাবে প্রচার ও সাধারণ মানুষের মধ্যে শেয়ার করার জোরদার উদ্যোগ নিয়েছে পদ্ম শিবির।

পরিসংখ্যান অনুযায়ী, কাটমানির জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেটের জন্য ১৫৫৩৩৫, অবৈধ রাস্তা বা টোল করের জন্য ১৫৫৩৩৭ এবং অবৈধ মদের কারবারের বিরুদ্ধে ১৫৫৩৩৯ নম্বরে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি অভিযোগ পাওয়ার পরেই প্রশাসন দ্রুত এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে সাধারণ মানুষকে বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *