‘ভুল আর নয়’! বাংলার ভোল বদলাতে শুভেন্দুর নেতৃত্বে স্বপন-তাপসের ‘শিল্প-জুটি’, শনিবারেই মিলল বড় বার্তা

‘ভুল আর নয়’! বাংলার ভোল বদলাতে শুভেন্দুর নেতৃত্বে স্বপন-তাপসের ‘শিল্প-জুটি’, শনিবারেই মিলল বড় বার্তা

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর সম্প্রতি বেঙ্গল বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত বাঙালি শিল্পপতিদের প্রথম সমাবেশে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার জোরালো বার্তা দিল রাজ্য প্রশাসন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্পমন্ত্রী তাপস রায় স্পষ্ট জানান, বিগত দিনে বিনিয়োগকারীদের যেসব অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে হয়েছে, আগামী দিনে সেই পরিস্থিতির কোনোপ্রকার পুনরাবৃত্তি আর ঘটবে না। নতুন উদ্যোগপতি এবং এতদিন নানাভাবে বঞ্চিত হওয়া ব্যবসায়ীদের পাশে থেকে সব ধরনের হয়রানি ও সিন্ডিকেট রাজ কঠোরভাবে দমন করবে সরকার।

অন্যদিকে, রাজ্যের আর্থিক পরিস্থিতি ও বকেয়া মেটানোর রূপরেখা তুলে ধরে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অর্থনীতির মেরুদণ্ড হিসেবে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজ্যে নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিত করা হবে। বাইরে থেকে বিনিয়োগকারী টানার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রেখে বাংলার সার্বিক অর্থনৈতিক ভোল বদলাতে একাধিক নতুন নীতি এবং পরিকল্পনা নিয়ে দ্রুত এগোচ্ছে বর্তমান সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *