পুজোর আগেই ধামাকা! রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ছে এক লাফে ৫২ শতাংশ!

পুজোর আগেই ধামাকা! রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ছে এক লাফে ৫২ শতাংশ!

রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর আগে বড়সড় সুখবর নিয়ে এল রাজ্য সরকার। ষষ্ঠ পে কমিশনের আওতাভুক্ত কর্মীরা মহার্ঘ ভাতা বা ডিএ-র ক্ষেত্রে ২০ শতাংশ এবং পঞ্চম পে কমিশনের কর্মীরা ৫২ শতাংশ বর্ধিত হার পেতে চলেছেন, যার ফলে তাদের ডিএ বেড়ে দাঁড়াচ্ছে ২২৩ শতাংশ। দুর্গাপুজোর ঠিক প্রাক্কালে সরকারের এই ঘোষণায় কর্মী মহলে খুশির হাওয়া বইছে।

অর্থ দফতর সূত্রে জানানো হয়েছে, এই বর্ধিত মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এর ফলে পঞ্চায়েত দফতর সহ বিভিন্ন বিভাগের আওতাধীন প্রি-রিভাইজড বেতন বা পেনশন ভোগকারী কর্মীরাও এই বাড়তি সুবিধা সরাসরি উপভোগ করতে পারবেন। পুজোর আগেই এই আর্থিক স্বস্তি সরকারি কর্মচারীদের উৎসবের আনন্দ দ্বিগুণ করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *