শিশুদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ! এবার অনূর্ধ্ব-১৬ দের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড

শিশুদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ! এবার অনূর্ধ্ব-১৬ দের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড

যৌনতা ও অপরাধমূলক কনটেন্টের রমরমা রুখতে বড় পদক্ষেপ করল নিউজিল্যান্ড। সোমবার দেশের সংসদে একটি নতুন বিল পেশ করা হয়েছে, যার মাধ্যমে অনূর্ধ্ব-১৬ কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম ও টিকটকের মতো জনপ্রিয় সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন জানিয়েছেন, দেশের নতুন প্রজন্মের একটা বড় অংশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ক্ষতিকর কনটেন্ট দেখার ফলে শিশুদের মানসিক স্বাস্থ্য, ঘুম এবং পড়াশোনা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

অস্ট্রেলিয়ার পদাঙ্ক অনুসরণ করে আনা এই প্রস্তাবিত বিলে বলা হয়েছে, মেটার মতো প্রযুক্তি সংস্থাগুলি নিয়ম অমান্য করলে তাদের মোট আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে এই শাস্তির খাঁড়া কেবল সংস্থাগুলির জন্যই প্রযোজ্য হবে, কোনো নাবালক বা তার অভিভাবকদের আইনি ঝামেলায় পড়তে হবে না। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে অনূর্ধ্ব-১৬ দের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ করেছিল অস্ট্রেলিয়া। এবার নিউজিল্যান্ডের এই পদক্ষেপে বিশ্বজুড়ে প্রযুক্তি জায়েন্টগুলির ওপর চাপ আরও বাড়ল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *