রাজনৈতিক মতপার্থক্য ভুলে যাদবপুরের পাশে মমতা!
/indian-express-bangla/media/media_files/5dK9hGwIDdI3bMJXh81v.jpg?w=640&fit=640,360&ssl=1)
রাজ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় সরাসরি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ফেসবুক লাইভে এসে তিনি সাফ জানান, আদর্শগত মতপার্থক্য থাকলেও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাঁর বন্ধু এবং এই কঠিন পরিস্থিতিতে তিনি তাঁদের সঙ্গেই রয়েছেন। জাতীয় স্তরে খ্যাতনামা এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রতীক ভাঙচুরের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ভয় দেখিয়ে কখনওই তরুণ প্রজন্মের কণ্ঠ রোধ করা সম্ভব নয়।
এদিকে এই অশান্তির ঘটনাকে সম্পূর্ণ ‘সাজানো নাটক’ বলে দাবি করেছে এবিভিপি এবং এএসআরএসএম-এর মতো একাধিক সংগঠন। বিশ্ববিদ্যালয় চত্বরে লাগাতার বিশৃঙ্খলা রুখতে অবিলম্বে স্থায়ী পুলিশ ফাঁড়ি বসানোর দাবি তুলেছেন তাঁরা। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিকৃতি ও অপপ্রচারের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য ও রেজিস্ট্রারকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।