হাত বাড়ালেই বিরাট ছাড়! ১১,০০০ টাকা সস্তায় কিনুন ভিভোর শক্তিশালী এই ফোনটি

হাত বাড়ালেই বিরাট ছাড়! ১১,০০০ টাকা সস্তায় কিনুন ভিভোর শক্তিশালী এই ফোনটি

স্মার্টফোনপ্রেমীদের জন্য সুখবর। এই মুহূর্তে বাজারে তুমুল জনপ্রিয় ভিভো ভি৭০ এলিট মডেলের হ্যান্ডসেটটি মিলছে অবিশ্বাস্য ছাড়ে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, নির্দিষ্ট ব্যাংক অফার এবং পুরোনো ফোন এক্সচেঞ্জের সুযোগ মিলিয়ে ফোনটিতে মোট ১১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।যার জেরে ৭৯,৯৯৯ টাকার এই প্রিমিয়াম স্মার্টফোনটি এখন অনেক কম মূল্যে ক্রেতারা ঘরে তুলতে পারছেন।ফোনটিতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট।

ডিভাইসটিতে দেওয়া হয়েছে ৬.৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং সর্বোচ্চ ৫০০০ নিটস পিক ব্রাইটনেস।ফটোগ্রাফির জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের তিনটি জেইস প্রাইমারি ক্যামেরা এবং সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।পাশাপাশি দীর্ঘ ব্যাকআপের জন্য এতে রয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৯০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংও দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *