পরকীয়ায় ‘হাতেনাতে পাকড়াও’, ধূপগুড়িতে লজ থেকে এনে তরুণ-তরুণীকে দড়ি দিয়ে বাঁধার অভিযোগ

পরকীয়ায় ‘হাতেনাতে পাকড়াও’, ধূপগুড়িতে লজ থেকে এনে তরুণ-তরুণীকে দড়ি দিয়ে বাঁধার অভিযোগ

জলপাইগুড়ির ধূপগুড়িতে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক যুগলকে লজ থেকে তুলে এনে খুঁটিতে বেঁধে মারধরের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের খট্টিমারি এলাকার বাসিন্দা ওই মহিলার স্বামী পেশায় পরিযায়ী শ্রমিক। বছর দুই আগে এক বিবাহিত স্থানীয় মুরগি ব্যবসায়ীর সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে দুই পরিবার ও এলাকায় দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল।

অভিযোগ, ধূপগুড়ির একটি লজে ওই যুগল সময় কাটাতে গেলে পরিবারের সদস্য ও কয়েকজন স্থানীয় লোক সেখানে হানা দেন। লজ থেকেই যুবককে মারধর করতে করতে পূর্ব মাগুরমারি এলাকায় নিয়ে আসা হয়। এরপর দু’জনকে একসঙ্গে একটি খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে চড়-থাপ্পড় ও ঘুষি মারা হয় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ গিয়ে যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় যুক্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *