আজকের কুঅভ্যাস, কালকের ডায়াবেটিস! সাবধান হবেন যে ৬ ভুলে

আজকের কুঅভ্যাস, কালকের ডায়াবেটিস! সাবধান হবেন যে ৬ ভুলে

দৈনন্দিন জীবনের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অলস জীবনযাপন আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে, যা পরবর্তীতে প্রি-ডায়াবেটিসের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। সুস্থ থাকতে যে ৬টি বিষয়ে বিশেষ নজর দেওয়া জরুরি:

  • শারীরিক অলসতা: কোনো পরিশ্রম ছাড়া দীর্ঘক্ষণ বসে থাকলে শরীর গ্লুকোজ সঠিকভাবে ব্যবহার করতে পারে না, ফলে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ে।
  • নিয়মিত ব্যায়ামের অভাব: শরীরচর্চা না করলে পেশি গ্লুকোজ ব্যবহারের সুযোগ পায় না। নিয়মিত ব্যায়াম ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
  • পেটে অতিরিক্ত মেদ: অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটের মেদ সরাসরি ইনসুলিন কার্যকরী হওয়ায় বাধা দেয় এবং প্রি-ডায়াবেটিসের ঝুঁকি বহু গুণে বাড়িয়ে দেয়।
  • ভুল খাদ্যাভ্যাস: প্রসেসড ফুড, মিষ্টি পানীয় ও রিফাইন্ড কার্বোহাইড্রেট রক্তে দ্রুত শর্করার মাত্রা বাড়িয়ে শরীরের ক্ষতি করে।
  • ঘুমের ঘাটতি ও মানসিক চাপ: পর্যাপ্ত ঘুমের অভাব এবং অনিয়ন্ত্রিত মানসিক চাপ শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে রক্তের শর্করা বাড়িয়ে দেয়।
  • বংশগত ঝুঁকি: পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে ঝুঁকি আরও বেশি। তাই আগে থেকেই জীবনযাত্রার পরিবর্তন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *