“উঁচু স্তরেও দুর্নীতি হয়!” শমীকের চিঠির পেছনের অন্য ইঙ্গিত দিলেন দিলীপ

“উঁচু স্তরেও দুর্নীতি হয়!” শমীকের চিঠির পেছনের অন্য ইঙ্গিত দিলেন দিলীপ

রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা ও তোলাবাজি বন্ধ করার কড়া বার্তা বারংবার দেওয়া সত্ত্বেও বিতর্ক পিছু ছাড়ছে না। এই পরিস্থিতিতে বিজেপির কর্মী-সমর্থকদের আত্মত্যাগ, পরিশ্রম এবং দলীয় আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে জেলায় জেলায় নীচুতলার কর্মীদের উদ্দেশে একটি বিশেষ চিঠি লিখেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

তবে শমীক ভট্টাচার্যের এই চিঠি নিয়ে সম্পূর্ণ অন্য সুর শোনা গেল দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের গলায়। তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “পার্টি সভাপতি দলকে ঠিক রাখার জন্য যা করার করছেন। তবে দুর্নীতি শুধু নিচুতলায় নয়, উঁচু স্তরেও হয়। আমরা এক পঙ্কিল আবর্তে রাজনীতি করছি, আর উল্টোদিকের লোকজন সেই দুর্নীতিতে উপার্জিত টাকা কোথাও না কোথাও ইনভেস্ট করার চেষ্টা করছে। দল সেটা আটকানোর চেষ্টা করছে।”

সম্প্রতি শমীক ভট্টাচার্য নিজেই অভিযোগ করেন, তাঁর সই ও পদবী জাল করে রিয়েল এস্টেট কো ম্পা নির কাছ থেকে টাকা তোলার চেষ্টা করা হয়েছিল। জলপাইগুড়ি থেকে ছক কষা এই তোলাবাজি কাণ্ডে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নেমে পুলিশ হাওড়ার সালকিয়া থেকে একজনকে গ্রেপ্তারও করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *