স্কুল ইউনিফর্মে হিজাব পরা যাবে না! এলাহাবাদ হাইকোর্টের ঐতিহাসিক রায়

স্কুল ইউনিফর্মে হিজাব পরা যাবে না! এলাহাবাদ হাইকোর্টের ঐতিহাসিক রায়

স্কুল ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে দায়ের করা একটি গুরুত্বপূর্ণ আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, ইসলাম ধর্মে হিজাব পরা কোনও অপরিহার্য ধর্মীয় অঙ্গ বা আবশ্যিক প্রথা হিসেবে প্রমাণিত নয়। প্রয়াগরাজের একাদশ শ্রেণির এক ছাত্রী নিজের মৌলিক অধিকারের দাবি তুলে আদালতের শরণাপন্ন হলেও, বিচারপতি জে জে মুনির ও বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুধুমাত্র ব্যক্তিগত দাবির ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মের ওপর ছাড় পাওয়া যায় না।

মামলার শুনানিতে আবেদনকারী যুক্তি দেন যে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ হিজাব নিয়ে আপত্তি তোলেনি। তবে আদালত সাফ জানিয়ে দিয়েছে, অতীতে দেখানো শিথিলতা বা সৌজন্যকে স্থায়ী আইনি অধিকার হিসেবে গণ্য করা যায় না। শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও সমানাধিকার বজায় রাখতেই এই কড়া অবস্থান। কর্নাটক হাইকোর্টের পূর্ববর্তী রায়ের প্রসঙ্গ টেনে আদালত জানিয়েছে, প্রাতিষ্ঠানিক নিয়ম এবং শৃঙ্খলা রক্ষায় স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তই সঠিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *