২০০ কোটির সাম্রাজ্যের জাল ছড়িয়ে নবাবের জেলাতেও! টুলু কাণ্ডে বড় সূত্র পেল পুলিশ!

২০০ কোটির সাম্রাজ্যের জাল ছড়িয়ে নবাবের জেলাতেও! টুলু কাণ্ডে বড় সূত্র পেল পুলিশ!

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের অর্থলগ্নি ও ব্যবসার জাল বীরভূমের গণ্ডি ছাড়িয়ে এবার মুর্শিদাবাদেও ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। ধৃত ভূমি দপ্তরের কর্মী প্রবীর কুমার দাসকে জেরা করে এবং তাঁর শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেই সূত্র ধরেই ডোমকলে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলে খবর। তবে প্রবীর ও সেহগাল উভয়েই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে তাদের এই মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।

তদন্তকারীদের মতে, প্রবীর দাসের সঙ্গে সাঁইথিয়া ভূমি দপ্তরের যোগাযোগের পাশাপাশি এই চক্রে অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের নামও উঠে আসছে। গরুপাচার মামলায় অভিযুক্ত সেহগালের সঙ্গে টুলুর কোনো আর্থিক বা ব্যবসায়িক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এই ঘটনার সঙ্গে প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম এবং এলাকার বিভিন্ন অবৈধ কারবারের যোগও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বীরভূম ও মুর্শিদাবাদের এই জটিল সংযোগের নেপথ্যে কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কি না, এখন সেটির সত্যতা উদঘাটনেই মূল নজর পুলিশের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *