মেয়ো রোডে কাউকেই অনুমতি নয়! টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বড় নির্দেশ হাই কোর্টের

মেয়ো রোডে কাউকেই অনুমতি নয়! টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বড় নির্দেশ হাই কোর্টের

আগামী শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট। মেয়ো রোডে সভা করার অনুমতি না দিয়ে দুই শিবিরকেই বিকল্প জায়গায় কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা ক্যাথিড্রাল রোডে এবং ঋতব্রত শিবির রানি রাসমণি অ্যাভিনিউয়ে সভা করবে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, উভয় সভাতেই ১৫০০ জনের বেশি জমায়েত করা যাবে না। পাশাপাশি, দুপুর ১২টা থেকে দুপুর ৩টের মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শর্তসাপেক্ষে দেওয়া এই অনুমতিতে পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বুধবারের মধ্যে উভয় শিবিরকে ২০ জন স্বেচ্ছাসেবকের ফোন নম্বর পুলিশের কাছে জমা দিতে হবে। এছাড়া অনুষ্ঠান চলাকালীন যান চলাচল স্বাভাবিক রাখার কথাও বলা হয়েছে। প্রসঙ্গত, প্রতি বছর মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এই প্রতিষ্ঠা দিবস পালিত হলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুই শিবিরের আলাদা কর্মসূচি ঘিরে নজিরবিহীন সংঘাত তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *