চাকরিপ্রার্থীদের বিক্ষোভে রণক্ষেত্র পাটনা! পুলিশের জলকামান ও লাঠিপেটায় উত্তাল বিহার!

চাকরিপ্রার্থীদের বিক্ষোভে রণক্ষেত্র পাটনা! পুলিশের জলকামান ও লাঠিপেটায় উত্তাল বিহার!

রাজ্যের ৭০তম পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি পরীক্ষা বাতিল এবং নতুন করে পরীক্ষার দাবিতে মঙ্গলবার সকাল থেকেই চরম অসন্তোষ ছড়ায় বিহারে। পাটনার গান্ধী ময়দানে হাজার হাজার চাকরিপ্রার্থী জমায়েত হয়ে এক বিশাল মিছিল বের করেন। হাতে প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র খণ্ডযুদ্ধ শুরু হয়। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রের রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার করে এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। কেবল বিপিএসসি পরীক্ষা নয়, শিক্ষক নিয়োগের টিআরই ৪-সহ অন্যান্য সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়মমাফিক পরীক্ষা সম্পন্ন করার দাবিতেও এই আন্দোলন চলছে। গত কয়েক দিন ধরেই এই নিয়ে উত্তেজনা বজায় ছিল। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, সরকার যতক্ষণ না সরাসরি আলোচনায় বসে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করছে, ততক্ষণ তাঁদের এই বিক্ষোভ আন্দোলন জারি থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *