প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু! লিপস্টিকের অদ্ভুত কাণ্ডে গোয়ালিয়রে যা ঘটল, দেখলেই চোখ কপালে উঠবে

প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু! লিপস্টিকের অদ্ভুত কাণ্ডে গোয়ালিয়রে যা ঘটল, দেখলেই চোখ কপালে উঠবে

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে প্রেমিকের সাদা রঙের সুইফট ডিজায়র গাড়িতে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে ৩৪০০টি চুমু এঁকে এক তরুণী অভিনব কান্ড ঘটিয়েছেন। লিপস্টিকের রঙে রাঙানো গাড়ির দরজা, বনেট, বুট ও পিলারের সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সোশাল মিডিয়ায় ভিউ বাড়ানোর উদ্দেশ্যেই এই কাণ্ড করা হয়েছিল বলে জানা গেছে। কৌতূহলী জনতার ভিড় জমানো এই ‘চুম্বন গাড়ি’র ভিডিওটি নেটপাড়ায় দারুণ সাড়া ফেলেছে।

তবে এই প্রেমের অভিনব উদযাপন মেনে নেয়নি স্থানীয় প্রশাসন। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ‘গোলা কা মন্দির’ ট্রাফিক থানার পুলিশ গাড়িটিকে আটকায় এবং ট্রাফিক নিয়ম লঙ্ঘনের দায়ে ৫৫০০ টাকার চালান কাটে। গাড়ির মালিক আদিত্য শেখর জানিয়েছেন, তিনি অন্যত্র থাকার সময় তাঁর বান্ধবী এই কাণ্ড করেন এবং তিনি নিজেই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। পুলিশি জেরার মুখে পড়লেও অদ্ভুত এই গাড়িটির ছবি ও ভিডিও এখন ইন্টারনেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *