সরকারি প্রকল্পে ক্ষোভের আগুন! অফিস বন্ধ করে বিক্ষোভ, মহিলাসহ গ্রেফতার ৩
August 26, 20268:33 am

অন্নপূর্ণা যোজনার টাকা সময়মতো না পাওয়ার অভিযোগে প্রশাসনিক দপ্তরে বিক্ষোভ ও সরকারি কর্মীদের হেনস্থার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। করিমপুর ২ ব্লক অফিসে প্রাপ্য টাকা না পেয়ে ক্ষুব্ধ মহিলারা দফতরে চড়াও হন এবং মূল ফটকে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করলেও এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়।
তদন্তে নেমে ব্লক প্রশাসনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং সামাজিক মাধ্যমের ভিডিও খতিয়ে দেখে। সরকারি কাজে বাধা প্রদান, মারধর ও গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার অভিযোগে দুই মহিলাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে কালীগঞ্জ ও তেহট্ট ১ ব্লকেও অনুরূপ প্রতিবাদের ছবি সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।