মেধাবী ছাত্র মনোজের ঝুলন্ত দেহ উদ্ধারে তোলপাড় শুভেন্দুর জনতার দরবার

মেধাবী ছাত্র মনোজের ঝুলন্ত দেহ উদ্ধারে তোলপাড় শুভেন্দুর জনতার দরবার

মালদহের মোথাবাড়ির উচ্চমাধ্যমিক ব্লক টপার মেধাবী ছাত্র মনোজ মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় পাঁচ বছর তিন মাস পেরিয়ে গেলেও বিচার মেলেনি। ২০২১ সালের মে মাসে কালাচাঁদ টোলা গ্রামের একটি আমবাগান থেকে মনোজ ও তাঁর সঙ্গী চৈতন্য মণ্ডলের দেহ উদ্ধারের পর থেকেই পরিবার অভিযোগ তুলে আসছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিযায়ী শ্রমিকের সন্তান মনোজ ৪৯১ নম্বর পেয়ে কালিয়াচক-২ ব্লকে প্রথম স্থান অধিকার করেছিলেন। পরিবারের দাবি, রাজনীতি করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে। এতদিন প্রশাসন ও সিবিআই তদন্তের মুখোমুখি হয়েও কোনো সুরাহা না পাওয়ায় অবশেষে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন মনোজের বাবা গৌড় মণ্ডল ও মা অনিতা মণ্ডল।

‘জনতার দরবার’ কর্মসূচিতে উপস্থিত হয়ে মনোজের বাবা-মা শুভেন্দু অধিকারীর কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং ছেলের মৃত্যুর সঠিক তদন্তের আবেদন জানান। গৌড় মণ্ডলের অভিযোগ, এতদিন ধরে তদন্ত সঠিক পথে এগোয়নি এবং মূল অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। বারবার প্রশাসনের দরজায় কড়া নেড়েও বিচার না পাওয়ায় হতাশ হয়েই তাঁরা শুভেন্দুর মঞ্চকে বেছে নিয়েছেন। তাঁদের আশা, এই উচ্চপর্যায়ের হস্তক্ষেপের মাধ্যমে অবশেষে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে এবং দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচার পাবে তাঁদের পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *