কলকাতায় পদ্মশিবিরের মাস্টারস্ট্রোক! পুরভোটে কার কাঁধে থাকছে দায়িত্ব? জানুন বড় আপডেট

পুজো মিটতেই কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। দুই পুরসভা নিজেদের দখলে আনতে এখন থেকেই আটঘাট বেঁধে নামছে গেরুয়া শিবির। দলের অন্দরের খবর অনুযায়ী, আসন্ন কলকাতা কর্পোরেশন নির্বাচনে বিজেপির ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বর্ষীয়ান নেতা সুকান্ত মজুমদারকে। অন্যদিকে, হাওড়া পুরসভার ভোটের ইনচার্জের দায়িত্ব পেয়েছেন রাহুল সিনহা।
আজ, মঙ্গলবার সল্টলেকে বিজেপির রাজ্য অফিসে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দলের পর্যবেক্ষক সুনীল বনসলের উপস্থিতিতে আয়োজিত এই দীর্ঘ বৈঠকে বিধায়ক ও কাউন্সিলররা অংশ নেন। সেই বৈঠকেই পুরভোটের রণকৌশল চূড়ান্ত করা হয়। সূত্র মারফত জানা গিয়েছে, ডিসেম্বরের পরিবর্তে নভেম্বরের মধ্যেই পুরভোট ধরে এগোতে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা ও হাওড়ার পাশাপাশি রাজ্যের অন্যান্য পুরসভাতেও ভালো ফল করতে এখন থেকেই নীল নকশা তৈরি করছে রাজ্য নেতৃত্ব।