আমেরিকায় চাকরি পাওয়ার স্বপ্ন কি আরও কঠিন? H-1B ভিসায় ৯০ লক্ষ টাকার নতুন ফি প্রস্তাব!

আমেরিকায় চাকরি পাওয়ার স্বপ্ন কি আরও কঠিন? H-1B ভিসায় ৯০ লক্ষ টাকার নতুন ফি প্রস্তাব!

আমেরিকায় পড়াশোনা শেষ করে কর্মজীবন শুরু করতে চাওয়া আন্তর্জাতিক পড়ুয়া ও পেশাদারদের জন্য বড় ধাক্কা এনেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) এক নতুন নীতি প্রস্তাবে জানিয়েছে, নির্দিষ্ট H-1B ভিসা আবেদনের ক্ষেত্রে নিয়োগকর্তা সংস্থাগুলিকে এখন থেকে ১,০৩,২৬৫ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯০ লক্ষ টাকারও বেশি) ফি দিতে হতে পারে।

সাধারণত উচ্চশিক্ষার পর আন্তর্জাতিক শিক্ষার্থীরা F-1 ভিসা থেকে H-1B ভিসায় রূপান্তরের মাধ্যমে চাকরি পেয়ে থাকেন। নতুন নিয়ম কার্যকর হলে লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের স্পনসর করতে কো ম্পা নিগুলিকে এই মোটা অঙ্কের অর্থ গুণতে হবে। ফলে আমেরিকার নামজাদা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া স্নাতকরাও সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়বেন।

যদিও এই ফি-র সরাসরি দায় পড়ুয়াদের ওপর বর্তাবে না, তবুও এর পরোক্ষ প্রভাব পড়বে চাকরির বাজারে। এত বড় আর্থিক বোঝা এড়াতে ছোট ও মাঝারি মাপের মার্কিন কো ম্পা নিগুলি বিদেশি কর্মী নিয়োগে নিরুৎসাহিত হতে পারে। এর ফলে ভারতীয় সহ বিদেশি মেধাবী তরুণদের জন্য আমেরিকায় চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগেও অন্তর্বর্তীকালীন নির্দেশের মাধ্যমে ১ লক্ষ ডলার ফি চালুর চেষ্টা করা হলেও আদালতের আইনি বাধায় তা স্থগিত হয়। তবে বর্তমান প্রস্তাবটি ৩০ দিনের পাবলিক কমেন্ট (জনমত সংগ্রহ) পর্যায়ে রয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই মার্কিন রাজনীতি ও ব্যবসায়িক মহলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *