রক্তের বদলা! ব্যারন ট্রাম্পের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা IRGC-র, টার্গেটে নেতানিয়াহুর পরিবারও

ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এবার এক বিপজ্জনক রূপ নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) সরাসরি মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিবারকে নিশানা করেছে।
প্রকাশিত তথ্যে জানা গেছে, ব্যারন ট্রাম্পকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে তাঁর মাথার দাম ১০ মিলিয়ন মার্কিন ডলার (১ কোটি ডলার) ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের ছেলেকে হত্যার চক্রান্তের দাবি করায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই ধরণের হুমকি আন্তর্জাতিক নিরাপত্তার সমস্ত সীমা লঙ্ঘন করছে, যা আমেরিকা-ইজরায়েল ও ইরানের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত কিংবা বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। বর্তমানে মার্কিন ও ইজরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।