থিম এবার ‘যাত্রা’! শপিংমলের অন্দরেই প্রথমবার মহা ধুমধামে হচ্ছে দুর্গাপুজো, কীভাবে সামিল হবেন?

থিম এবার ‘যাত্রা’! শপিংমলের অন্দরেই প্রথমবার মহা ধুমধামে হচ্ছে দুর্গাপুজো, কীভাবে সামিল হবেন?

শহরের কোলাহল আর এসি থিয়েটারের বন্দিদশা ভেঙে এবার অভিনব উদ্যোগ। দক্ষিণ কলকাতার নামী শপিংমল সাউথ সিটিতে এই প্রথমবার রীতি মেনে জাঁকজমকপূর্ণ দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। মলের ডিরেক্টর দীপ বিশ্বাস জানিয়েছেন, কলাবউ স্নান থেকে অষ্টমীর অঞ্জলি—সব পুজোর আচারই পুরোহিত দিয়ে সম্পন্ন হবে। মলের সেন্টার পজিশনে প্রতিবার প্রতীকী বন্দোবস্ত থাকলেও, এবার একেবারে প্রথাগত মণ্ডপ ও প্রতিমা গড়ে উমা আরাধনা হবে। কেনাকাটা ও আড্ডার পাশাপাশি আমজনতার সামাজিক মেলবন্ধন আরও দৃঢ় করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

শিল্পী শুভঙ্কর দত্তের হাতে তৈরি হচ্ছে এবারের প্রতিমা ও মণ্ডপ, যার মূল থিম ‘যাত্রা’। হাট থেকে শপিং মলের বিবর্তনের কাহিনি এবং বিভিন্ন লোকগাথার মিশেলে তৈরি হচ্ছে এই সুউচ্চ কাঠামো। তবে খোলা আকাশের নিচে নয়, মলের বদ্ধ পরিসরে এই আয়োজন করায় ইঞ্জিনিয়ারদের সঙ্গে দফায় দফায় নিরাপত্তা বৈঠক করেছেন শিল্পীরা। সব মিলিয়ে, পুজোর কদিন শপিংয়ের আনন্দকে দ্বিগুণ করতে এবং ভিন্ন স্বাদের পুজোর আমেজ উপভোগ করতে দক্ষিণ কলকাতার এই মলটি হতে চলেছে এবারের অন্যতম প্রধান আকর্ষণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *