ভারত-পাক সংঘর্ষবিরতি ঘোষণার আগেই ট্রাম্পের দাবি! ‘সিঁদুর’-এর কোন তথ্য ফাঁস হল?

ভারত-পাক সংঘর্ষবিরতি ঘোষণার আগেই ট্রাম্পের দাবি! ‘সিঁদুর’-এর কোন তথ্য ফাঁস হল?

‘অপারেশন সিঁদুর’ চলাকালীন ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির ঘোষণা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি সরাসরি খারিজ করে দিলেন দেশের প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান।নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, দু’দেশের সামরিক অভিযান প্রধান বা ডিজিএমও স্তরের আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতি চূড়ান্ত হয়েছিল।এই প্রক্রিয়ায় তৃতীয় কোনো পক্ষের বিন্দুমাত্র ভূমিকা ছিল না।তবে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করার আগেই মার্কিন প্রশাসনের কাছে কীভাবে এই খবর পৌঁছে গেল, তা নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য।

প্রাক্তন সেনা সর্বাধিনায়ক জানান, উভয় পক্ষই ডিজিএমও স্তরের আলোচনার গোপনীয়তা বজায় রেখেছিল।তা সত্ত্বেও আমেরিকার কাছে তথ্য ফাঁস হয়ে যাওয়ার নেপথ্য যে পাকিস্তানের হাত রয়েছে, সেই ইঙ্গিতই দিয়েছেন তিনি।প্রসঙ্গত, সংঘর্ষবিরতির পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন যে তাঁর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখেই দুই দেশ যুদ্ধ থামিয়েছিল।কিন্তু ভারত সরকারের পাশাপাশি এবার খোদ প্রাক্তন সেনাপ্রধানের এই বয়ানে মার্কিন মধ্যস্থতার তত্ত্ব সম্পূর্ণ ভুয়ো প্রমাণিত হলো এবং তথ্য ফাঁসের অভিযোগে কাঠগড়ায় উঠল পাকিস্তান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *