মাথা ফেটেছে ১৩ বার! কেরিয়ারে ইতি টেনে অদ্ভুত মামলা অজি ব্যাটারের

মাথা ফেটেছে ১৩ বার! কেরিয়ারে ইতি টেনে অদ্ভুত মামলা অজি ব্যাটারের

মাত্র ২৭ বছর বয়সে কনকাশনের শিকার হয়ে ক্রিকেটকে বিদায় জানানো অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার উইল পুকোভস্কি নিজের জীবনের প্রথম মাথায় আঘাত পাওয়ার ঘটনার জন্য পুরনো স্কুল ব্রাইটন গ্রামারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন। ২০১৪ সালে ১৬ বছর বয়সে স্কুলের মাঠে অস্ট্রেলিয়ান রুলস ফুটবল অনুশীলনের সময় মাথায় সজোরে আঘাত পান তিনি। জ্ঞান হারানোর পরেও তাঁকে বিশ্রামে না পাঠিয়ে কোচ পুনরায় অনুশীলনে অংশ নিতে বলেন, যার খেসারত হিসেবে পরের দিন থেকেই তাঁর দৃষ্টিশক্তি ও স্বাস্থ্যের অবনতি ঘটে।

পেশাদার ক্রিকেটে মোট ১৩ বার কনকাশনের মুখোমুখি হওয়া এই ব্যাটার ২০২১ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক করে প্রথম ইনিংসে ৬২ রান করলেও বারবার মাথায় বল লাগার কারণে আর আন্তর্জাতিক মঞ্চে টিকে থাকতে পারেননি। ক্রমাগত মাথা ঘোরা, ক্লান্তি এবং দৃষ্টিশক্তির সমস্যার কারণে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছিল। প্রাক্তন এই ক্রিকেটারের আইনজীবীদের দাবি, প্রথম ঘটনার দিন স্কুল কর্তৃপক্ষ তাঁদের দায়িত্ব পালনে চরম গাফিলতি করেছিল, যার কারণেই তাঁর পুরো কেরিয়ার আজ ধ্বংসের মুখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *