১৬ বছর সাংসদ, তবু জলজটের দায় কংগ্রেসের! BJP নেতার যুক্তিতে নেটপাড়ায় হাসির রোল

১৬ বছর সাংসদ, তবু জলজটের দায় কংগ্রেসের! BJP নেতার যুক্তিতে নেটপাড়ায় হাসির রোল

এক পশলা বৃষ্টিতেই বেহাল ‘মিলেনিয়াম সিটি’। সামান্য বর্ষাতেই গুরুগ্রামের রাস্তায় জল জমে নাকাল সাধারণ মানুষ। এই জলযন্ত্রণা নিয়ে হরিয়ানায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। চারবারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং প্রাকৃতিক নালা বুজিয়ে দেওয়ার জন্য প্রাক্তন শাসকদল কংগ্রেসকে দায়ী করেছেন। অথচ তিনি নিজে দীর্ঘদিন ওই দলের সঙ্গেই যুক্ত ছিলেন। অন্যদিকে, শহরের পরিকাঠামো উন্নয়নে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা খরচ হওয়া সত্ত্বেও পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস।

গুরুগ্রামের সাইবার সিটিতে সামান্য বৃষ্টিতেই জল জমে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বহু স্কুল বাস ও গাড়ি জলে আটকে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। এই স্থায়ী সমস্যার সমাধানে মাটির নিচ দিয়ে ড্রেনেজ টানেল তৈরির নতুন প্রস্তাব দিয়েছেন স্থানীয় সাংসদ। তবে অপরিকল্পিত নগরোন্নয়ন ও জলনিকাশির বেহাল দশার জন্য রাজনৈতিক দোষারোপের পালা জারি থাকলেও, সাধারণ মানুষের এই দুর্ভোগ থেকে কবে মিলবে স্থায়ী মুক্তি, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *