ভিসা প্রার্থীর কপালে চিন্তার ভাঁজ, বিশ্বজুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ মার্কিন ভিসার ইন্টারভিউ!

ভিসা প্রার্থীর কপালে চিন্তার ভাঁজ, বিশ্বজুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ মার্কিন ভিসার ইন্টারভিউ!

দ্বিতীয়বার মার্কিন মুলুকের মসনদে বসার পর থেকেই অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস এবং উপদূতাবাসগুলিতে ভিসা ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশিকা জারি করেছে মার্কিন বিদেশ দপ্তর। এমনকি যাঁদের ইন্টারভিউ আগে থেকেই নির্ধারিত ছিল, সেই সমস্ত অ্যাপয়েন্টমেন্টও বাতিল করা হয়েছে। ইমেল মারফত আবেদনকারীদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সঠিক সময়ে নতুন তারিখ জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে অবস্থিত দূতাবাসগুলির ভিসা যাচাইয়ের সঙ্গে যুক্ত আধিকারিকদের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সেই প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া বন্ধ রাখা হবে। তবে কতদিন এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে, সে বিষয়ে মার্কিন বিদেশমন্ত্রকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, মার্কিন সরকারের এই আকস্মিক সিদ্ধান্ত মূলত ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিরই একটি অংশ, যা বিশ্বজুড়ে ভিসা প্রার্থীদের কপালে বড়সড় চিন্তার ভাঁজ ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *