ট্রেনে লক্ষ লক্ষ টাকার সোনার ব্যাগ ফেলে বিপাকে যাত্রী! মুহূর্তের মধ্যে ঘটল অবিশ্বাস্য কাণ্ড

ট্রেনে লক্ষ লক্ষ টাকার সোনার ব্যাগ ফেলে বিপাকে যাত্রী! মুহূর্তের মধ্যে ঘটল অবিশ্বাস্য কাণ্ড

কাটোয়া–ব্যান্ডেল লোকাল থেকে নামার সময় অসাবধানতাবশত ৬ লক্ষ ১০ হাজার টাকার সোনার গয়নাভর্তি একটি ব্যাগ ট্রেনেই ফেলে দিয়েছিলেন পারভিনা খাতুন। অগ্রদ্বীপ স্টেশনে নেমে ব্যাগটির কথা খেয়াল পড়তেই তাঁর মাথায় হাত পড়ে যায়। তবে মুহূর্তের জন্যও ঘাবড়ে না গিয়ে তিনি সঙ্গে সঙ্গে ‘রেল মাদাড’ পোর্টালে জরুরি অভিযোগ দায়ের করেন। তাঁর এই সময়োপযোগী পদক্ষেপ এবং সাহসিকতাই পরবর্তীতে বড় ধরনের সর্বনাশের হাত থেকে রক্ষা করে। অভিযোগ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে পূর্ব রেল প্রশাসন।

দ্রুততার সঙ্গে শুরু হয় নবদ্বীপ ধাম আরপিএফের গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযান। নির্দিষ্ট সময়ে ট্রেনটি নবদ্বীপ ধামে পৌঁছতেই আরপিএফ কর্মীরা দ্রুত কামরায় তল্লাশি চালিয়ে অক্ষত ব্যাগটি উদ্ধার করেন। এরপর যথাযথ যাচাই ও ভিডিওগ্রাফির মাধ্যমে বিকেলে ওই মহিলার হাতে সমস্ত গয়নাভর্তি ব্যাগটি নিরাপদে তুলে দেওয়া হয়। ‘অপারেশন আমানত’ প্রকল্পের আওতায় রেলের এমন দায়িত্বশীল ও দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন সাধারণ মানুষ ও সচেতন যাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *