পদ হারাতেই সুর বদল! ককরোচদের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি সাংসদ তেজস্বী সূর্য

ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সভাপতির পদ হারানোর মাত্র কয়েকদিনের মধ্যেই ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রশংসায় মুখ খুললেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। কর্নাটকের একটি অনুষ্ঠানে তিনি বলেন, যুবসমাজকে বিভিন্ন ইস্যু নিয়ে সরব হওয়ার একটি বড় মঞ্চ তৈরি করে দিয়েছে সিজেপি, যা গণতন্ত্রের স্বার্থে সবসময়ই স্বাগত। তবে একই সঙ্গে ককরোচদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে তিনি জানান, নির্দিষ্ট কোনো রাজ্য নয়, বরং সব জায়গার সমস্যা নিয়েই তাদের সমানভাবে সোচ্চার হওয়া উচিত।
উল্লেখ্য, জেন জি প্রজন্মের গুরুত্ব বিচার করে সম্প্রতি বিজেপির যুব সংগঠনে বড় রদবদল আনা হয়েছে। হেমাঙ্গ যোশীকে যুব মোর্চার নতুন জাতীয় সভাপতির দায়িত্ব দেওয়ার পর থেকেই এই পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে। দীর্ঘ ১৪ বছর সংগঠনের সঙ্গে যুক্ত থাকা তেজস্বীকে পদ থেকে সরানোর পর গুঞ্জন শুরু হলেও, তিনি দাবি করেছেন যে সিজেপির উত্থান সত্ত্বেও দেশের যুবসমাজ এখনও বিজেপির প্রতিই পূর্ণ আস্থা রাখছে।