গ্যাস কানেকশন নিয়ে বড় সিদ্ধান্ত! আপনি কি PNG-র জন্য আবেদন করেছেন?

গ্যাস কানেকশন নিয়ে বড় সিদ্ধান্ত! আপনি কি PNG-র জন্য আবেদন করেছেন?

দেশের প্রতিটি রাজ্যে পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি (PNG) পরিষেবা দ্রুত পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের আওতায় যে সমস্ত এলাকায় পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহের পরিকাঠামো রয়েছে, সেখানকার প্রতিটি পরিবারকে এলপিজি (LPG) সিলিন্ডারের পরিবর্তে পিএনজি সংযোগ গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে। একই সঙ্গে দুটি গ্যাস সংযোগ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় পাইপলাইনের সুবিধা থাকা সত্ত্বেও যেসব পরিবার পিএনজি পরিষেবার জন্য আবেদন করবেন না, তাঁদের প্রথমে সরকারিভাবে নোটিস পাঠানো হবে। এরপরও আবেদন না করলে তাঁদের বর্তমান এলপিজি সংযোগ বাতিল হতে পারে। সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা এবং এলপিজির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো। স্থানীয়ভাবে এই কার্যক্রম সফল করতে গঠিত সমন্বয় কমিটিগুলি বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধি ও সংযোগ নিশ্চিত করার কাজ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *